হাদিকে হত্যা : ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, ৭-৮ দিনের মধ্যে চার্জশিট
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে। আগামী ৭-৮ দিনের মধ্যে এই মামলার চার্জশিট দেওয়া হবে। আজ রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।