পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপ-হাইমিশনে হামলার হুমকি
পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপ-হাইমিশনে হামলার হুমকি

আগামী জানুয়ারিতে পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার হুমকি দিয়েছেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান ও এমএলএ শুভেন্দু অধিকারী। গতকাল শুক্রবার কলকাতায় উপ-হাইকমিশনারের সঙ্গে দেখা করেন শুভেন্দু। সেখান থেকে বেরিয়ে তিনি এই হুমকি দেন। গত সপ্তাহে উপ-হাইকমিশনে হামলার চেষ্টা চালিয়েছিল বিজেপি ও হিন্দুত্ববাদী দলগুলো। কিন্তু তখন তাদের ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। এছাড়া বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে ব্যারিকেড বসিয়েছিল তারা। শুভেন্দু হুমকি দিয়েছেন, বাংলাদেশের হিন্দুদের ওপর কথিত হামলা যদি বন্ধ না হয় তাহলে জানুয়ারিতে পাঁচ লাখ সাধু নিয়ে তিনি উপ-হাইকমিশনে হামলা চালাবেন।