রাশিয়ার শ্রম মন্ত্রণালয় ২০২৬ থেকে ২০৩২ এই ছয় বছরে দেশটিতে কী ধরনের কর্মীর প্রয়োজন হবে তার একটি পূর্বাভাস প্রকাশ করেছে। এতে দেখা যায়, দেশটিতে বড় ধরনের শ্রমিক সংকট রয়েছে।
২০৩২ সালের মধ্যে রুশ অর্থনীতিতে প্রায় ১২ দশমিক দুই মিলিয়ন শ্রমিকের প্রয়োজন হবে। হিসেবে এটি প্রতি বছর গড়ে এক দশমিক সাত মিলিয়ন। তরুণদের সংখ্যা হ্রাস, বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি এবং অবসরপ্রাপ্ত কর্মীর সংখ্যা বৃদ্ধির ফলে কর্মক্ষম মানুষের ক্ষেত্রে যে সমস্যা দেখা দিয়েছে তার আলোকে এই পূর্বাভাস দেয়া হয়েছে।
শ্রম মন্ত্রী অ্যান্টন কোটিয়াকভ স্বীকার করেছেন যে, ওয়েল্ডার মেশিন অপারেটরের মতো ব্লু-কলার পেশাগুলোর চাহিদা অনেক বেশি হবে। মন্ত্রণালয়ের মতে, এইসব সেক্টরে এই ধরনের কর্মীর চাহিদা এক লাখ থেকে আড়াই লাখ পর্যন্ত হতে পারে। সরকার বৃত্তিমূলক শিক্ষাসহ বিভিন্নভাবে এই ঘাটতি পূরণের চেষ্টা করছে। তবে এই ব্যবস্থাগুলো সমস্যা দূর করতে যথেষ্ট নয়।
দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রবণতা দূর করতে ১২ মিলিয়নেরও বেশি কর্মী প্রতিস্থাপনের প্রয়োজন হবে।
শ্রমের ঘাটতি অনিবার্যভাবে বেসামরিক এবং প্রতিরক্ষা খাতের মধ্যে প্রতিযোগিতা তীব্র করবে। সামরিক-শিল্প কমপ্লেক্সে শ্রমিকসল্পতা বেসামরিক শিল্পের সংকটকে আরও গভীর করবে। সূত্র: ওদেসা জার্নাল
টিবিএফ/