সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ দুই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং তার জবাবে ইরানের পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, দুবাইয়ের মূল দুই বিমানবন্দর হলো দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (ডিএক্সবি) এবং আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর (ডিডব্লিউসি)।
দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল - আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যাত্রী সাধারণকে এই মুহূর্তে বিমানবন্দরে না যেতে এবং ফ্লাইটের বিষয়ে হালনাগাদ তথ্য পেতে নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে।