বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় মন্ত্রিপরিষদের শপথ উপিস্থিত থাকবে না এনসিপি'র নির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার দুপুরে ১টার দিকে এনসিপি তাদের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজে এই ঘোষণা দেয়।
তবে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন এনসিপি থেকে নির্বাচিত ছয় এমপি। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
এ সময় তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন।
আজ সকাল ১০টার দিকে সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।