আমরা ভারতবিরোধী নই: আসিফ মাহমুদ
‘আমরা ভারতবিরোধী নই, আমরা আধিপত্যবাদবিরোধী’—মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, বিশ্বের যেকোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে সবার আগে দেখতে হবে।