বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বৈঠক করেছেন।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে গুলশানস্থ বিএনপি কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য শীর্ষনেতারা। তবে বৈঠকের বিস্তারিত বিষয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এরপর বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান। প্রণয় ভার্মা ও মুস্তাফা ওসমানের সঙ্গে সাক্ষাতের সময় শুভেচ্ছা বিনিময় ছাড়াও সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
এছাড়া তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রায় এক ঘণ্টা ধরে চলে বৈঠকটি। বিকাল ৪টার একটু আগে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল কার্যালয় থেকে বের হন।