তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা
ভারতের সঙ্গে বর্তমানে যে টানাপোড়েনের কথা আলোচনায় রয়েছে, সে বিষয়ে কোনো কথা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে স্বাগত জানিয়েছেন এবং প্রত্যাশা প্রকাশ করেছেন যে তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে। একইভাবে ভারতীয় হাইকমিশনারও তাকে স্বাগত জানিয়েছেন। বৈঠকে মূলত দুই দেশ কীভাবে স্থিতিশীলতা বজায় রেখে এগোতে পারে, সে বিষয়টি আলোচনায় এসেছে।