ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। বুধবার বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবন–এ এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক সূত্রে জানা গেছে, সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল বৃহস্পতিবারের পর দুই দিন বিরতি দিয়ে ১৫ মার্চ আবার সংসদের অধিবেশন বসবে। ওই দিন নতুন স্পিকার নির্বাচনের কথা রয়েছে। এরপর অধিবেশন মুলতবি করে আগামী ২৯ মার্চ আবার সংসদ বসবে।
দলীয় সূত্রে আরও জানা গেছে, আজকের বৈঠকে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয় নিয়েও আলোচনা হতে পারে।