আসছে শনিবার ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলংকার মাঠে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বাংলাদেশ চেয়েছিল শ্রীলংকায় গিয়ে বিশ্বকাপ খেলতে।
কিন্তু বাংলাদেশ দলের সেই দাবি রাখেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারত-পাকিস্তান নিজেরা নিরপেক্ষ ভেন্যুতে খেললেও সেই সুযোগ দেওয়া হয়নি টাইগারদের। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করে আইসিসি।
বিশ্বকাপের সময়ে ক্রিকেটাররা যাতে খেলার মধ্যেই থাকেন. সেজন্য তিন দলের একটি টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। আগামী ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু হওয়ার কথা অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬। যেখানে অংশ নেবে তিন দল।
আজ রোববার তিন দলের স্বোয়াড ঘোষণা করেছে বিসিবি।
ধুমকেতু একাদশ স্কোয়াড-
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
দুর্বার একাদশ স্কোয়াড-
হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ, আল ফাহাদ।
দুরন্ত একাদশ স্কোয়াড-
জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।
টিবিএফ/