শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
| ২ কার্তিক ১৪৩৩
আসছে শনিবার ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলংকার মাঠে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বাংলাদেশ চেয়েছিল শ্রীলংকায় গিয়ে বিশ্বকাপ খেলতে।
বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় বড় সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান। আইসিসির সিদ্ধান্তকে ‘অন্যায্য ও বৈষম্যমূলক’ মনে করে পাকিস্তান এখন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে আইসিসির সিদ্ধান্ত বদলাতে শেষ চেষ্টা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটি বা ডিআরসিতে চিঠি দিয়েছে। তবে এই আবেদন শোনার এখতিয়ার ডিআরসির নেই বলে জানা গেছে।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বেঁধে দেওয়া সময়সীমাকে সরাসরি প্রত্যাখ্যান করল বাংলাদেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে ২০ কোটি দর্শক হারাবে সংস্থাটি, সেটি মনে করিয়ে দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আসিফ নজরুল বলেন, ‘অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।’ তিনি জানান, অযৌক্তিক শর্ত মেনে বাংলাদেশ ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না—এটাই সরকারের অবস্থান।
নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের আপত্তি ও আইসিসির কঠোর অবস্থানে বিশ্বকাপকে ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানালে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে পড়তে পারে বাংলাদেশ—এমন কড়া বার্তা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর সে ক্ষেত্রে বাংলাদেশের জায়গায় টুর্নামেন্টে ডাক পেতে পারে স্কটল্যান্ড।
সবকিছু ঠিক থাকলে আসছে ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের এবারের আসরের আয়োজক দেশ ভারত।