স্পেনে বাংলাদেশিসহ ৫ লাখ কাগজপত্র-ছাড়া অভিবাসীকে বৈধ হওয়ার সুযোগ
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন গ্রহণ শুরু হতে যাচ্ছে। দেশটির অভিবাসনবিষয়ক মন্ত্রী এলমা সাইজ জানিয়েছেন, শুরুতে অনলাইনে আবেদনের সুযোগ থাকলেও আগামী ২০ এপ্রিল থেকে সশরীরে আবেদন জমা দেওয়া যাবে। পুরো আবেদন প্রক্রিয়া চলবে ৩০ জুন পর্যন্ত।