সমন্বিত পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীরা এখন টাকা তুলতে পারবেন
পাঁচটি ইসলামি ব্যাংক একীভূত করার প্রক্রিয়ার অংশ হিসেবে সাধারণ আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় চূড়ান্ত স্কিম ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই স্কিম অনুযায়ী, দুই লাখ টাকা পর্যন্ত আমানত শতভাগ সুরক্ষিত থাকবে এবং যেকোনো সময় উত্তোলন করা যাবে। এর বেশি আমানতের ক্ষেত্রে নির্ধারিত সময়সূচি অনুযায়ী কিস্তিতে অর্থ তুলতে পারবেন গ্রাহকেরা।