লঞ্চ ধরে ঝুলছিলেন তিনি, শেষমেশ পড়েই গেলেন নদীতে
মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ঢাকা অভিমুখী একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ঝুঁকি নিয়ে নামতে গিয়ে নদীতে পড়ে যাওয়া এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২০ মার্চ) দুপুরে চাঁদপুর থেকে ছেড়ে আসা ‘রব রব-৭’ নামের লঞ্চটি ঘাটে ভেড়ার সময় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে ওই যাত্রী সুস্থ আছেন বলে জানা গেছে।