তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে লড়বে জামায়াত
বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এক জরুরি বৈঠকের মাধ্যমে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হয়।