নওগাঁয় এএসপির বিরুদ্ধে বাসচালককে ডেকে নিয়ে পেটানোর অভিযোগ
রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, এএসপি কার্যালয়ে ডাকা হলে বাদল তাঁকে ফোন করেন। তখন তিনি নিজের পরিচয় দিয়ে এএসপির সঙ্গে কথা বলেন। এএসপি জানান, চালক দুর্ব্যবহার করেছে এবং তাকে একটু পাঠাতে বলেন। বিষয়টি মিটমাটের জন্য তিনি যেতে বলেছিলেন। তবে আধা ঘণ্টা পর বাদল ফোন করে জানান, ‘আমাকে প্রচণ্ড মেরেছে।’