ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
নিহতরা হলেন মিজানুর রহমান (৪৫), তাঁর স্ত্রী মেহের আফরোজ সুমি (৩৬), দেড় বছরের শিশুকন্যা সুবাহ আক্তার, বড় মেয়ে মোহনা আক্তার (১৩) এবং গাড়িচালক হোসেন মোহাম্মদ জিলানী (৩০)। আহত হয়েছেন অপর মেয়ে ফাইজা আক্তার (১১)। নিহতদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরার পাঁচমুখী এলাকায়।