বরখাস্তকৃত লে. কর্নেল আফজাল নাছের আটক
ওয়ান ইলেভেনের আরেক কুশীলব ডিজিএফআইয়ের সাবেক পরিচালক এবং বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত কর্মকর্তা লে. কর্নেল মো. আফজাল নাছের (৬১) আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার দিবাগত রাত প্রায় ৩টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়।