মন্ত্রীদের জ্বালানি বরাদ্দ ৩০% কমল, কর্মকর্তাদের গাড়ি কিনতে সুদমুক্ত ঋণও বন্ধ
বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ব্যয় সংকোচনের একগুচ্ছ কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। শুক্রবার (৩ এপ্রিল) সরকারি এক তথ্য বিবরণীতে এসব পদক্ষেপের বিস্তারিত জানানো হয়েছে।