চীন আর যুক্তরাষ্ট্রের প্রধান হুমকি নয়, নিরাপত্তা কৌশলে বড় পরিবর্তন
প্রতি চার বছর অন্তর প্রকাশিত এই প্রতিরক্ষা কৌশলের সর্বশেষ সংস্করণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রধান নিরাপত্তা লক্ষ্য এখন আর চীনকে কেন্দ্র করে নয়। বরং দেশটির ভূখণ্ড, সীমান্ত ও পশ্চিম গোলার্ধের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে সর্বোচ্চ অগ্রাধিকার।