যশোরে জামায়াতের প্রার্থী ডা. ফরিদসহ ৭ জনের মনোনয়ন বাতিল
ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুটি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান। এতে যশোর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। একই সঙ্গে চার প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়েছে। তাদের মনোনয়নপত্রের তথ্য হালনাগাদের জন্য সময় দেওয়া হয়েছে।