৫ বছরে জীবিত না ফিরলে ‘গুম’ ঘোষণা করতে পারবেন ট্রাইব্যুনাল
উপদেষ্টা পরিষদ ‘গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এই অধ্যাদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি কমপক্ষে পাঁচ বছর গুম থাকলে এবং জীবিত না ফিরলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ‘গুম’ বা ‘ডিস-অ্যাপিয়ার্ড’ হিসেবে ঘোষণা করতে পারবে।