খাসি বলে বিক্রি করা হচ্ছিল ‘কুকুরের মাংস’, কসাই পলাতক
নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে খাসির মাংসের দোকানে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে। রোববার সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পারলে অভিযুক্ত কসাইরা দোকান ছেড়ে পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে প্রায় ২৫ কেজি কুকুরের মাংস উদ্ধার করে।