তফশিল ঘোষণা ঘিরে ইসি ভবনের সামনে নিরাপত্তা জোরদার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে চলছে তল্লাশি। বসানো হয়েছে ব্যারিকেড। সাধারণ মানুষের চলাচলও সীমিত করা হয়েছে।