ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগ করে নেওয়ার প্রস্তাব মাচাদোর
মাচাদো জানান, নোবেল শান্তি পুরস্কার ঘোষণার দিন, ১০ অক্টোবর তিনি একবার ট্রাম্পের সঙ্গে কথা বলেছিলেন। তবে এরপর আর যোগাযোগ হয়নি। তবু তাঁর মতে, এই পুরস্কার ভেনেজুয়েলার জনগণের অর্জন এবং সুযোগ পেলে তিনি ব্যক্তিগতভাবে ট্রাম্পের সঙ্গে এটি ভাগ করে নিতে চান।