নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইইউ পর্যবেক্ষক মিশন
২০০৮ সালের পর এবারের নির্বাচন সবচেয়ে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক ছিল— এমন মন্তব্য করেছেন ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের জন্য নতুন বেঞ্চমার্ক।শনিবার সকালে পর্যবেক্ষক দলের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।