দৌলতদিয়ায় বাসডুবি: প্রাণহানি বেড়ে ২৬, মৃতদের পরিচয় শনাক্ত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত এই ২৬ জনের মরদেহ উদ্ধার নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। উদ্ধারকৃতদের মধ্যে ২৫ জনের মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।