ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
কোনো ব্যাগে স্বজনের ছবি, কোনোটিতে তসবিহ, আবার কোনোটিতে পরম মমতায় গ্রাম থেকে আনা সতেজ সবজি। স্তূপের ওপর পড়ে আছে একটি লাল-কালো নতুন খেলনা বন্দুক। হয়তো কোনো শিশু বায়না ধরে মেলা থেকে এটি কিনেছিল। সেই ছোট্ট হাতটি এখন আর নেই, কিন্তু তার স্মৃতি হয়ে বন্দুকটি পড়ে আছে নিথরভাবে।