‘ভিপি নুরের পক্ষে কাজ না করায়’ বিএনপির কমিটি বিলুপ্ত
পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপির দুই উপজেলা কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি–সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর–এর পক্ষে সাংগঠনিকভাবে কাজ না করায় গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।