নতুন বেতন কাঠামোর চূড়ান্ত প্রতিবেদন জমা কাল, পূর্ণাঙ্গ বাস্তবায়ন জুলাই থেকে
সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতন–ভাতার সুপারিশসংবলিত প্রতিবেদন আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) জমা দেবে বেতন কমিশন। কমিশনের প্রধান জাকির আহমেদ খান সব সদস্যকে সঙ্গে নিয়ে কাল বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেবেন। এ সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন।