ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নিখোঁজ নেতানিয়াহু
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, তাদের ১০ম দফার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির বিমান বাহিনী প্রধানের দপ্তর সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে। ‘খাইবার’ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে চালানো এই অতর্কিত হামলায় লক্ষ্যবস্তু দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিখোঁজ রয়েছেন। তার বর্তমান অবস্থা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।