কোনো অবস্থাতেই ৫ আগস্টের আগের অবস্থায় ফিরতে চাই না: তারেক রহমান
প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির পরিণতি কী হতে পারে, তা দেশের মানুষ ৫ আগস্ট প্রত্যক্ষ করেছে। মতপার্থক্য থাকতেই পারে, তবে তা আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে। মতপার্থক্য যেন কখনোই মতবিরোধ কিংবা সংঘাতের পর্যায়ে না যায়—সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।