বিধানসভা নির্বাচনের আগে কেরালার নাম বদল করল মোদি সরকার, নতুন নাম কী?
ভারতের দক্ষিণী রাজ্য কেরালার নাম পরিবর্তন করে ‘কেরলম’ রাখার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেরালা বিধানসভায় ২০২৩ ও ২০২৪ সালে দুইবার নাম পরিবর্তনের প্রস্তাব পাস হওয়ার পর অবশেষে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার এতে সায় দিল।