রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী
শনিবার (১৪ মার্চ) রাত থেকেই দূরপাল্লার বাসসহ সব ধরনের গণপরিবহনে জ্বালানি তেল নেওয়ার ক্ষেত্রে আগের মতো আর কোনো সীমাবদ্ধতা (লিমিটেশন) থাকবে না। পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করায় পরিবহন চলাচলে কোনো সংকট হবে না বলেও তিনি আশ্বস্ত করেছেন।