মাদারীপুরে গাইড ওয়াল নির্মাণে কলা গাছ!
চরকাকইর এলাকার একটি মসজিদের সামনে নির্মাণাধীন গাইড ওয়ালের একাধিক স্থানে ইটের গাঁথুনির ভিত্তি হিসেবে মাটির নিচে কলাগাছ ব্যবহার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান অভিযোগ করেন, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি নির্মাণে শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে।