মানিকগঞ্জে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক ষাটোর্ধ্ব ভিক্ষুক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর গলায় থাকা রুপার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। পরে অভিযুক্তদের কাছ থেকে চুরি হওয়া চেইন উদ্ধার করা হয়েছে।