দিল্লিতেই বারবার আ. লীগের সংবাদ সম্মেলন! কিন্তু কেন?
ভারতের রাজধানী দিল্লিতে একের পর এক সংবাদ সম্মেলনে হাজির হচ্ছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা। সর্বশেষ গত শনিবার প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় দুই সাবেক মন্ত্রীর সংবাদ সম্মেলনের পর আগামী শুক্রবার আবারও দলটির সাবেক নেতাদের অংশগ্রহণে আরেকটি আলোচনা সভা হওয়ার কথা রয়েছে। এতে প্রশ্ন উঠেছে—কেন দিল্লি, কেনই বা ভারতীয় গণমাধ্যম? কি বার্তা এবং কাকে টার্গেটে রেখে একের পর এক বার্তা দিচ্ছে আওয়ামী লীগ।