ত্রয়োদশ সংসদে সদস্যদের মোট ঋণ-দায় ১১ হাজার ৩৫৬ কোটি টাকা: টিআইবি
প্রতিবেদন অনুযায়ী, নবম জাতীয় সংসদে সদস্যদের মোট দায় ছিল ১ হাজার ১০৭ কোটি টাকা। দশম সংসদে তা বেড়ে ৩ হাজার ৬২৪ কোটি, একাদশে ৬ হাজার ৪২৩ কোটি এবং দ্বাদশে ১০ হাজার ৩৯২ কোটি টাকায় দাঁড়ায়। সর্বশেষ ত্রয়োদশ সংসদে এ অঙ্ক আরও বৃদ্ধি পেয়ে ১১ হাজার ৩৫৬ কোটি টাকায় পৌঁছেছে।