দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম স্থগিত
এ সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক নিরাপত্তা উদ্বেগের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। এর আগে শনিবার (২০ ডিসেম্বর) ও রোববার (২১ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রপন্থি একটি সংগঠনের ২০–২৫ জন সমর্থক বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা সে সময় বাংলাদেশিদের ভারত ছাড়ার আহ্বান জানায় বলে জানা যায়।