কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তুরস্কের ৩ নাগরিকসহ নিহত ৭
কাতারে একটি নিয়মিত মহড়া চলাকালে সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে তুরস্কের একজন সেনাসদস্য ও দুইজন বেসামরিক নাগরিক রয়েছেন। রোববার (২২ মার্চ) ভোরে যান্ত্রিক ত্রুটির কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কাতার ও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।