মুস্তাফিজকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে মুখ খুললেন আইপিএল কর্তৃপক্ষ
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিলেও আর্থিক কোনো ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা নেই মুস্তাফিজুর রহমানের। যদিও চুক্তি বাতিলের পেছনে টাইগার পেসারের ব্যক্তিগত কোনো ভূমিকা নেই। সে কারণেই অনেকের মনে হতে পারে, তবে কেন ক্ষতিপূরণ পাবেন না? এর নেপথ্যে রয়েছে আইপিএলের বিমা পলিসি।