দুবাই থেকে এবার ৪০৫ যাত্রী নিয়ে ঢাকায় এলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া ৪০৫ বাংলাদেশি যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে ইউএস-বাংলা এয়ারলাইনসের দ্বিতীয় বিশেষ ফ্লাইট। আজ শুক্রবার (৬ মার্চ) সকাল ৬টা ৭ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।