আরও দ্রুতগতির ইন্টারনেট প্যাকেজ আনলো বিটিসিএল, দাম একই
নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিটিসিএলের প্রায় সব জনপ্রিয় প্যাকেজেই কয়েক গুণ পর্যন্ত গতি বাড়ানো হয়েছে। ৩৯৯ টাকার ৫ এমবিপিএসের ‘সুলভ-৫’ প্যাকেজটি এখন ২০ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে। ৫০০ টাকায় ১২ এমবিপিএসের ‘সুলভ-১২’ এখন পাওয়া যাবে ২৫ এমবিপিএস গতিতে ‘সাশ্রয়ী-২৫’ নামে। একই দামে ১৫ এমবিপিএসের ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজে গতি বেড়ে হয়েছে ৫০ এমবিপিএস, যার নতুন নাম ‘ক্যাম্পাস-৫০’।