এলপিজির অস্বাভাবিক দাম বাড়ার পেছনে ‘সিন্ডিকেট’, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম সামান্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেই সম্ভাব্য দাম সমন্বয়ের বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে একাধিক ব্যবসায়ী আগেভাগেই সিন্ডিকেট গড়ে তোলে। এর ফলে বাজারে সরবরাহে চাপ সৃষ্টি হয় এবং এলপিজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তাঁর ভাষায়, ‘এলপিজির দামে এই ধরনের অস্বাভাবিকতার কোনো যৌক্তিক কারণ নেই। এটি পুরোপুরি কারসাজির ফল।’