পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
শুরু হয়েছে পবিত্র রমজানের অপেক্ষা। কারণ রজবের পর শা’বান মাস এবং এরপরই রমজান। এবার যদি রজব মাস ২৯ দিন এবং শা’বান মাস ৩০ দিনের হয়, তাহলে রমজান শুরু হতে বাকি থাকবে প্রায় ৬০ বা ৬১ দিন। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই রমজান শুরুর দিন চূড়ান্ত হবে।