গাছে পেরেক মারলে ২০ হাজার টাকা জরিমানা, অধ্যাদেশ জারি
গাছের ক্ষতি রোধে কঠোর আইনগত ব্যবস্থা নিল রাষ্ট্র। পেরেক লাগানো বা কোনো ধাতব বস্তু ব্যবহার করে গাছের ক্ষতিসাধন করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছেন রাষ্ট্রপতি। বনভূমি সংরক্ষণ, বৃক্ষ কর্তন নিয়ন্ত্রণ এবং জরিপ–রেকর্ড হালনাগাদে এই অধ্যাদেশে একাধিক নতুন ও স্পষ্ট বিধান যুক্ত করা হয়েছে।