আওয়ামী লীগের সমর্থকরা কাকে ভোট দেবে, জানালেন প্রেস সচিব শফিকুল
আওয়ামী লীগ কি পারে সেটি নভেম্বর মাসে দেখেছি। তাদের নেত্রীর যখন বিচারের রায় হলো, তার আগে যখন হরতালে হলো । তারা কি পারে? তারা দু-একটা ককটেল মারতে পারে। কিছু গির্জায়, বাসে ককটেল মেরে আগুণ দিয়ে একজনকে মেরে ফেলেছে। এর বাইরে তারা একটি মিছিল ডাকতে পারে। কেউ যায়ও না তাদের মিছিলে। যারা ডলার বাইরে নিয়ে গেছে তারা কি এত বোকা, ডলার পাঠিয়ে আবার মিছিল করাবে। তারা জানে নেত্রী আর আসতেছে না, আস্তে করে সে ডলার অন্য খাতে ব্যয় করছে।