বিশ্বের সব মুসলমানকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সোমবার (১৬ মার্চ) এই মহিমান্বিত রজনী পালিত হবে। এ উপলক্ষে আজ রোববার (১৫ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।