রমজানে সুলভ মূল্যে খাদ্য সহায়তা পাবে ১০ লাখ মানুষ: সালাউদ্দিন টুকু
পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের প্রায় ১০ লাখ মানুষকে সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগির মাংসসহ প্রোটিনসমৃদ্ধ খাদ্য সহায়তা দেবে সরকার। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে জেলা পর্যায়ে এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধনকালে এ তথ্য জানান।