‘বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে না স্পেন, ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান
বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্পেনের পক্ষ থেকে বলা হয়েছে—এই সিদ্ধান্ত দেশটির বহুপাক্ষিকতা ও জাতিসংঘভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে প্রস্তাবিত বোর্ডে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব না থাকার বিষয়টিও স্পেনের আপত্তির অন্যতম কারণ হিসেবে তুলে ধরা হয়েছে।